চাঁদপুর ভ্রমণ

A

গতকালকে চাঁদপুর ভ্রমণ টা অনেক ভাল কেটেছে. চাঁদপুর আমার জন্য খুব পরিচিত একটা জায়গা. যদিও পরিচিত হয় জায়গাটা আসলে অসাধারণ. চাঁদপুর আগে অনেকবার হয়েছে. কিন্তু মন ভরে কিছু করতে পারিনি. চাঁদপুর ভালো লাগার একটি জায়গা. যতই ভ্রমণ করি ততই ভালো লাগে. গতকালকে চাঁদপুর ভ্রমণটা আসলেই হঠাৎ. আগের দিন প্ল্যান হয়েছিল. আমার যাওয়ার কোন ইচ্ছে ছিল না. মূলত বোন দুলাভাই দুইটা ভাগিনা তালতো বোন তালতো বোনের দুইটা ছেলে. তার কখোনই চাঁদপুর ভ্রমণ করে নাই. আমার বোনের জামাই দেশে থাকে না. তাই হঠাৎ প্ল্যান করা হলো. আসলে আমার চাঁদপুর অনেক অভিজ্ঞতা ছিল. তাই আমাকে অনুরোধ করলো বোনের বোনের জামাই. আসলে অনেকবার গিয়েছিলাম. তাই তাদেরকে সাহায্য করার জন্য আমাকে যাওয়া হল. তবে গিয়ে খারাপ হয়নি. আগে এত ইনজয় করতে পারিনি. কালকে যে পরিমাণ ইনজয় করেছি. সকালে রওনা দিলাম সকাল আটটা বাজে. সেখানে গিয়ে দশটা বাজে পৌঁছে গেলাম. সেখানে গিয়ে সকালের নাস্তা করলাম. সকালে গরুর মাংস দিয়ে পরোটা দিয়ে খাওয়া হলো. তারপর গন্তব্যস্থলে গিয়ে ঘোরাঘুরি আরম্ভ করলাম. প্রচন্ড বাতাস কারণ নদীরপাড় ছিল. বেশ কিছুক্ষণ পরে ঘুরাঘুরি করলাম. দুপুর ১২: নাগাদ সবাই মিলে লেবুর রস খেলাম. কারণ অনেক তৃষ্ণার্ত হয়ে গেলাম. দুপুর দেড়টা পর্যন্ত ঘোরাঘুরি করে দুপুরের খাবার জন্য প্রস্তুত হলাম. আমরা বাঙালি মানুষ ভাল করেই জানি ইলিশের জন্য চাঁদপুর বিখ্যাত. তাই দুপুরে খাবার টা ইলিশ দিয়ে শুরু করতে চাই. একটা কোয়ালিটিফুল রেস্টুরেন্টে গেলাম. রেস্টুরেন্টে গিয়ে একটু ফ্রেস হয়ে নিলাম. অনেক গরম ছিল তাই একটু এসে নিচে বসলাম. তারপর ওয়েটার মেনু দিয়ে গেল. ওয়েটার মেনু দিয়ে আর কি হবে. আগেতো প্ল্যান ছিল. ইংলিশ দিয়ে ভাত খাব. তারপরও ওয়েটার যেহেতু দিয়েছ একটু দেখা তো লাগে. মেনু কার্ডে একটি মেনু ছিল ইলিশ মাছ ভুনা. ততক্ষণে আর চিন্তা করার কিছু দেখিনি অর্ডার করে নিলাম. তাজা ইলিশ ভেজে দিলো. সাথে অনেক প্রকার ভর্তা দিল. অনেক মজা করে খেলাম. অনেক খিদে ছিল. তাই পেট ভরে খেলাম. বাংলা একটি প্রবাদ ছিল. খিদে লাগলে লবন ছাড়া তরকারি অমৃত. সেখানে তো প্রিয় খাবার ইলিশ ভুনা শুনে জিভে জল চলে আসলো. যাই হোক খাওয়া-দাওয়া করে একটু রেস্ট নিলাম. রেস্ট নিয়ে আবারো বের হলাম. আবার নৌকা ভ্রমণ করব. নদীতে কখন ঢেউ কম ছিল. তার কারণে একটু আগেই ভ্রমণটা সেরে ফেলতে চাইতেছি. কারণ আবহাওয়া তখ��� ভাল ছিলনা কখন যে নদীতে উত্তাল ঢেউ উঠে বলা যায় না. দেড় ঘন্টার জন্য একটি নৌকা ভাড়া করলাম. নদীর অনেকটা ঘুরলাম মাঝে অনেকগুলা টলার জাহাজ স্পিড বোর্ড আরো অনেক কিছু সাথে দেখা হল. ভালো সময় করছিল. বোন ভাগিনা অনেক খুশি তাদের প্রথম নৌকা ভ্রমন. চাঁদপুরে তারা প্রথম. আবহাওয়া টা তাদের জন্য অন্যরকম একটি মুহূর্ত. তাদের খুশিতে আমারও মনটা অনেক ভালো হয়ে গেল. ঘুরতে ঘুরতে নৌকার সময় শেষ হয়ে গেল. এবার নদীর পাড়ে আসলাম. আসার পরে সবাই অনেক তৃষ্ণার্ত. সবাইকে আগের মত লেবুর রস সেখানে অনেক বিখ্যাত. গরমে সবাইকে লেবুর রস খাওয়া হলো. ছোট ভাগিনার অনেক শখ ঘোড়ার পিঠে উঠবে. কি আর করব আবদার. তাকে নিয়ে গেলাম. ঘোড়ার পিঠে উঠাইলাম. ভাগিনা অনেক খুশি. তাকে ঘুরানোর পর সবাই গন্তব্যস্থলে নিয়ে আসলাম. বিকেল হয়ে গেল. বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে. বাড়িতে রওনা দিলাম. হঠাৎ বৃষ্টি আরম্ভ হলো. খুব ভালো করেই বৃষ্টি হলো. ততক্ষণ আমরা একটি হোটেলে টেস্ট করছিলাম. যাই হোক বৃষ্টি শেষ হওয়ার পরে বাড়ির পথে রওনা দিলাম. দিন শেষে ভালো একটা দিন কাটল.

 

 

 

 

ছবি নিজ.

Comments

sereybd

অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি  থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।

Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/YKPqUku8)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)