বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্থল শাখা। এটি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্ববৃহৎ শাখা। সেনাবাহিনীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা সহ সব ধরনের নিরাপত্তা ও প্রতিরক্ষা সহায়তায় প্রয়োজনীয় শক্তি ও জনবল সরবরাহ করা। সেনাবাহিনীর সব ধরনের কর্মকাণ্ড সেনাবাহিনীর সদর দপ্তর দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রাথমিক দায়িত্বের পাশাপাশি যেকোন জাতীয় জরুরি অবস্থায় বেসামরিক প্রশাসনের সহায়তায় এগিয়ে আসতে বাংলাদেশ সেনাবাহিনী সাংবিধানিক ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রতিষ্ঠা
২৬ মার্চ ১৯৭১ (৫১ বছর আগে)
দেশ
বাংলাদেশ
আনুগত্য
বাংলাদেশের সংবিধান
ধরন
সেনাবাহিনী
ভূমিকা
স্থল যুদ্ধ
আকার
>১,৬০,০০০ জন সামরিক[১]
অংশীদার
বাংলাদেশ সশস্ত্র বাহিনী
সেনাবাহিনী সদর দপ্তর
ঢাকা সেনানিবাস
পৃষ্ঠপোষক
বাংলাদেশের রাষ্ট্রপতি
নীতিবাক্য
সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে
রং
সবুজ, কালো, খাকি, মেরুন
কুচকাত্তয়াজ
চল চল চল
বার্ষিকী
সশস্ত্র বাহিনী দিবস(২১ নভেম্বর)
যুদ্ধসমূহ
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ
পার্বত্য চট্টগ্রাম সংঘাত
উপসাগরীয় যুদ্ধ
বাংলাদেশ-আরাকান সেনাবাহিনীর সংঘর্ষ
অপারেশন থান্ডারবোল্ট
অপারেশন টোয়াইলাইট
সজ্জা
১. বীর শ্রেষ্ঠ
২. বীর উত্তম
৩. বীর বিক্রম
৪. বীর প্রতীক
ওয়েবসাইট
দাপ্তরিক ওয়েবসাইট
কমান্ডার
প্রধান সেনাপতি
রাষ্ট্রপতি আব্দুল হামিদ
সেনাপ্রধান
জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ[২][৩]
চিফ অব জেনারেল স্টাফ
লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান[৪]
প্রতীকসমূহ
বাংলাদেশ সেনাবাহিনীর পতাকা
Flag of the Bangladesh Army.svg
Aircraft flown
হেলিকপ্টার
ইউরোকপ্টার এএস৩৬৫ ডাউফিন, বেল-২০৬, এমআই-১৭১এসএইচ
প্রশিক্ষণ বিমান
সেসনা-১৫২
পরিবহন বিমান
সেসনা-২৮০বি, কাসা সি-২৯৫

