চীনের এক শহরেই দিনে ৫ লাখ মানুষের করোনা শনাক্ত

A

করোনার ধাক্কা সামাল দিতে হিমশিম খাচ্ছে চীন। রোগীর চাপে বেহাল হাসপাতালগুলো। মরদেহ সৎকারে বেগ পেতে হচ্ছে কবরস্থানের কর্মীদের। এরই মধ্যে চীনের শ্যানডং প্রদেশের কুইংদাও শহরের এক স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, শহরটিতে প্রতিদিন গড়ে পাঁচ লাখের মতো মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। অন্য অনেক শহরের অবস্থাও প্রায় একই।

ওই স্বাস্থ্য কর্মকর্তার নাম বো তাও। গতকাল শুক্রবার তাঁর বক্তব্য প্রকাশ করে চীনের ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টি নিয়ন্ত্রিত একটি সংবাদমাধ্যম। সেখানে তিনি বলেন, কুইংদাও শহরে দিনে ৪ লাখ ৯০ হাজার থেকে ৫ লাখ ৩০ হাজার জন করোনায় আক্রান্ত হচ্ছেন। চলতি সপ্তাহের শেষ নাগাদ সংক্রমণ আরও ১০ শতাংশ বাড়তে পারে।

Comments