পারমাণবিক বোমা মেরে ৩০ মিনিটেই যুক্তরাষ্ট্র ও ইউরোপকে ধ্বংসের ক্ষমতা রাখে রাশিয়া: ইলন মাস্ক

A

ইউক্রেন–রাশিয়া যুদ্ধের সমাপ্তি টানতে টুইটারে একটি ‘শান্তি পরিকল্পনা’ প্রকাশ করে সমালোচিত হয়েছিলেন। এরপর তাইওয়ান ও চীনের মধ্যকার চলমান উত্তেজনা প্রশমনের উপায় বাতলে দিয়ে প্রশংসা কুড়িয়েছেন বেইজিংয়ের। এবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য করেছেন ইলন মাস্ক।  

যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলারের প্রধান ও বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক রাশিয়ার পারমাণবিক হামলা চালানোর সক্ষমতা নিয়ে একটি টুইট করেছেন। টুইটে তিনি দাবি করেন, ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পারমাণবিক বোমা হামলা চালিয়ে ৩০ মিনিটেই যুক্তরাষ্ট্র ও ইউরোপকে ধ্বংস করার সক্ষমতা আছে রাশিয়ার।

 

Comments