ছোট বোন যকৃতের একটি অংশ কেটে দিয়েছেন বড় ভাইকে বাঁচানোর জন্য। যকৃৎ প্রতিস্থাপনের কাজটি হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। যকৃৎ প্রতিস্থাপন সফল হয়েছে বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।
যকৃতের জটিল রোগ নিয়ে কয়েক মাস আগে বিএসএমএমইউতে ভর্তি হন বগুড়ার মো. মন্তেজার রহমান। চিকিৎসকেরা বলেন, যকৃৎ প্রতিস্থাপনই তাঁর চিকিৎসা। নানা পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায়, মন্তেজারের ছোট বোন মোসা. শামীমা আক্তারের যকৃৎ এ কাজের জন্য উপযুক্ত। এরপর ১ জানুয়ারি শামীমার যকৃৎ কেটে মন্তেজারের শরীরে জুড়ে দেন বিএসএমএমইউর চিকিৎসকেরা।

