কেমন আছেন রাসেল ভাইপারের ছোবলের পর হাসপাতালে ভর্তি হওয়া সেই কৃষক

A
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি রয়েছেন কৃষক জাহিদ প্রামাণিক। পাশে রয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। আজ মঙ্গলবার দুপুরে
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি রয়েছেন কৃষক জাহিদ প্রামাণিক। পাশে রয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। আজ মঙ্গলবার দুপুরেছবি: প্রথম আলো


মা, বাবা, স্ত্রী, সন্তান ও বড় ভাই পাশে। কেউ বিছানার পাশে দাঁড়িয়ে, আবার কেউ বিছানায় বসে। পরিবারের সদস্যরা ঘিরে আছেন কৃষক জাহিদ প্রামাণিকের বিছানার চারপাশ। তাঁদের সঙ্গে কথা বলছেন তিনি। মৃদু হাসছেন। দেখে বোঝা যাচ্ছে, আগের চেয়ে শারীরিকভাবে ভালো আছেন।

পাটখেতে নিড়ানি দেওয়ার সময় জাহিদ প্রামাণিককে গতকাল সকালে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে ছোবল দেয় বিষধর রাসেল ভাইপার। সাপটিকে মেরে ফেলেন তিনি। এরপর চলে যান স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাপটিকে বিষধর রাসেল ভাইপার বলে শনাক্ত করেন। সেখান থেকে জাহিদকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

জাহিদের বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর চরপাড়া গ্রামে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, জাহিদ মেডিসিন (পুরুষ) ওয়ার্ডের ৬ নম্বর বিছানায় আছেন। সেখানে তাঁর চিকিৎসা চলছে। 

Comments