ইবোলা: উগান্ডায় দুই জেলায় লকডাউন

A

প্রাণঘাতী রোগ ইবোলার সংক্রমণ নিয়ন্ত্রণে উগান্ডায় দুই জেলায় তিন সপ্তাহের লকডাউন জারি হয়েছে।

বিবিসি জানায়, লকডাউনের এ সময়ে দুই জেলা মুবেন্দে ও প্রতিবেশী কাসান্দেতে সব বার, নাইটক্লাব, উপাসনালয় এবং বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। কারফিউও জারি করা হবে।

শনিবার থেকে আগামী ২১ দিনের জন্য এই লকডাউন জারি করা হয়েছে। এই সময়ে কেউ ওই দুই জেলায় ঢুকতে বা সেখান থেকে বের হতে পারবেন না।

জেলায় সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। সব ধরনের পরিবহন চলাচলও বন্ধ থাকবে। শুধু কার্গো ট্রাক চলাচল করতে পারবে।

Comments