শেয়ার বাজার কি | শেয়ার বাজারে কিভাবে বিনিয়োগ করব

A

 শেয়ার বাজার এই নামটি আপনারা প্রত্যেকে শুনেছেন। তবে এই শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করে প্রচুর টাকা ইনকাম করা সম্ভব। আপনার যদি শেয়ার মার্কেট সম্পর্কে একটু ধারণা থাকে এবং আপনার হাতে যদি প্রচুর অর্থ থাকে তাহলে সেই টাকাটা ব্যাংকে না রেখে বা fixed ডিপোজিট না করে ওই টাকাটা যদি share bazar এ ইনভেস্ট করেন তাহলে ব্যাংকে রাখলে যে পরিমাণ সুদ পাবেন তা থেকে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন। তবে না জেনে স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করলে আপনার লসও হতে পারে। 

শেয়ার বাজার কি | What is share bazar in Bengali

শেয়ার বাজার হলো এমন এক ধরনের প্লাটফর্ম যেখানে শেয়ার বা stock কেনাবেচা করা হয়। যেখানে কোম্পানিগুলো স্টক এক্সচেঞ্জ (stock exchange) এর মাধ্যমে তাদের শেয়ার কেনা বেচা করে থাকে । ভারতের প্রধান দুটি স্টক এক্সচেঞ্জ হল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) এবং বম্বে স্টক এক্সচেঞ্জ (BSE)। এই দুটি স্টক এক্সচেঞ্জের মাধ্যমে কোম্পানীর প্রচুর শেয়ার কেনা হয়েছে হয়। আপনি যদি কোন কোম্পানির শেয়ার ক্রয় করেন তাহলে সেই কোম্পানির কিছুটা অংশীদার বা shareholder হয়ে যাবেন। 

শেয়ার বাজার কিভাবে কাজ করে ? 

উদাহরণস্বরূপ ধরুন আপনার একটি কোম্পানি আছে যেটির নাম XYZ আপনার কোম্পানির 1000 তি শেয়ার আছে অন্য কোন ব্যক্তি যদি আপনার এই কোম্পানির একটি শেয়ার কিনে নেয় তাহলে ১০০০ ভাগের একভাগ আপনার কোম্পানির ভাগীদার সে হয়ে যাবে। তবে অনেক বড় বড় কোম্পানি যেমন টাটা, রিলায়েন্স, আদানি পোর্ট, বাজাজ এইসব কোম্পানির লক্ষ লক্ষ শেয়ার আছে। 

এবার আপনি যদি একটি বড় কোম্পানি শেয়ার বা স্টক কিনেন তাহলে সেই কোম্পানির কিছুটা মালিকানা আপনিও হয়ে যাবেন যখন ওই কোম্পানিটার ভ্যালু বাড়বে সে সঙ্গে সঙ্গে আপনার শেয়ারের ও দাম বাড়বে এবং অপরদিকে ওই কোম্পানির ভ্যালু কমলে আপনার শেয়ারের ভ্যালু ও কমে যাবে।

ধরুন আপনার একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে যেটি খুবই ভালো চলছে। এবার আপনি আপনার এই ফ্যাক্টরিটি সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চাইছেন , পৃথিবীর ৫০ টি শহরে এরকম ফ্যাক্টরি তৈরি করতে চাইছেন আপনার ব্যবসাটাকে বাড়ানোর জন্য সে ক্ষেত্রে আপনার ১০০ কোটি টাকার প্রয়োজন তখন আপনি কি করবেন এই টাকাটি কোথায় পাবেন আপনার হাতে কতগুলো উপায় থাকতে পারে এই টাকাগুলো ম্যানেজ করার জন্য প্রথমটা হচ্ছে ব্যাংকের লোন তো ব্যাংকে লোন নিলে আপনাকে মোটা অংকের সুদ দিতে হবে যেটা কিন্তু খুবই রিস্ক , এবং আরেকটি উপায় হচ্ছে আপনার কোম্পানির মালিকানা বিক্রি বা শেয়ার বিক্রি। আপনি যদি আপনার কোম্পানির 10% মালিকানা বিক্রি করেন এবং গ্রাহক দের কাছ থেকে ১০০ কোটি টাকা নিতে পারেন তাহলে লাভ যেটা হচ্ছে আপনাকে কিন্তু এ টাকাটি তাদেরকে ফেরত দিতে হবে না আপনার কোম্পানি ভালো চললে, আপনার কোম্পানি থেকে ভালো প্রফিট আসলে তারাও কিন্তু ভালো একটি প্রফিট পাবে এবং আপনার কোম্পানি যদি একটু লসে চলে সে ক্ষেত্রে তারাও লস এ চলবে। বর্তমানে এই সিস্টেমটি প্রত্যেকটি বড় বড় কোম্পানি চালু করেছে।

প্রায় প্রত্যেকটি দেশে স্টক এক্সচেঞ্জ ব্যবস্থা রয়েছে যেখানে কোম্পানিগুলো তাদের শেয়ার কেনাবেচা করতে পারে। ভারতের যেমন রয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) এবং বম্বে স্টক এক্সচেঞ্জ (BSE)।

ঠিক তেমনি বাংলাদেশের রয়েছে Dhaka stock exchange, Chittagong stock exchange ইত্যাদি। 

তো ওই কোম্পানির শেয়ার বিক্রি করার জন্য এসব স্টক এক্সচেঞ্জ এ গিয়ে রেজিস্টার করতে হবে এবং সবকিছু ঠিকঠাক থাকলে শেয়ার ক্রয় বিক্রয় করতে পারবে। 

Comments