I was not very naughty as a child. But then again, I wasn't exactly quiet, cool-headed either. So even when I went to study my childhood life, I got many naughty and sweet stories.
Then I studied in the Maktab. Nowadays, even at the age of seven-eight years, boys and girls become Hafez-Hafeza. Alif-ba-ta-cha-path is usually started at this age in our time.
It was not the opposite in my case, my school life started at the age of seven.
All of us students used to sit together in the school. But not in the "Jaga Khichuri" style. Boys sat on one side, girls on the other side. And in the middle there was a mini road for the movement of lords.
I joined the first congregation. All the students in our congregation were almost of the same age. Within six to ten years.
In my opinion, the period between six and ten/twelve years of age is childhood. Because I have seen, even at this time of childhood, there is concern in the heart, of loving the neighbor or the cutest girl in the class.
As a result, many students in our class told each other!
: Here! Don't talk to Sadia about anything. But I love him very much.
: This! Do not look at Husna for more than a second, but she is mine!
I used to watch each other's work from the side. I used to observe. But eventually I liked a girl and I believed that she also 'liked' me to some extent.
Her name was Munya (Antajei). A girl as beautiful as a doll. Lips are red without lipstick. She looked very good in round dresses.
ছোটবেলায় আমি খুব দুষ্ট ছিলামনা। তবে আবার, একেবারে চুপচাপ, শান্ত-শিষ্টও ছিলাম না। তাই আমার শৈশব-জীবন অধ্যায়ন করতে গেলেও, অনেক দুষ্ট-মিষ্টি স্টোরী পেয়ে যাই।
তখন আমি মক্তবে পড়ি। বর্তমান সময়ে সাত-আট বছর বয়সেও ছেলে-মেয়েরা হাফেজ-হাফেজা হয়ে যায়। আমাদের সময়ে সাধারণত এ বয়সে আলিফ-বা-তা-ছা-পাঠের সূচনা হত।
আমার বেলায়-ও এর বিপরীত হয়নি, সাত বছর বয়সে শুরু হয় আমার মক্তব জীবন।
মক্তবে আমরা ছাত্র-ছাত্রীরা সবাই একসাথে বসতাম। তবে "ডালে-চালে মিলিয়ে জগা খিচুরী "স্টাইলে নয়। এক পাশে বসতাম ছেলেরা, আরেক পাশে মেয়েরা। আর মাঝ দিয়ে থাকত হুজুর চলাচলের জন্য মিনি রাস্তা।
আমি তখন প্রথম জামাতে ভর্তি হই। আমাদের জামাতের সব ছাত্ররাই প্রায় সমবয়সের ছিলাম। ছয় থেকে দশ বছরের ভিতরে।
আমার খুব মনে হয়, ছয় থেকে দশ/বারো বয়সের এই সময়টা শৈশবের যৌবনকাল। কারণ আমি দেখেছি, শৈশবের এই সময়টাতেও মনের ভিতর, প্রতিবেশীর অথবা ক্লাসের সব থেকে কিউট মেয়েটার প্রতি ভালোবাসার উদ্বেগ হয়।
ফলে আমাদের ক্লাসের অনেক ছাত্ররাই একে অপরকে বলতো !
: এই ! সাদিয়ার সাথে কোনো বিষয়ে কথা বলবিনা। ওকে কিন্তু আমি খুব ভালোবাসি।
: এই! হুসনার দিকে এক সেকেন্ডের বেশী তাঁকিয়ে থাকবিনা, ও কিন্তু আমার !
আমি তখন শুধু ওদের পরস্পরের কার্যলাপ পাশ থেকে দেখতাম।পর্যবেক্ষণ করতাম। তবে একপার্যায়ে এসে আমার-ও একটি মেয়েকে ভালো লেগে গেল এবং বিশ্বাস ছিল আমাকে-ও ও কিছুটা হলেও 'লাইক' করত ।
ওর নাম ছিল মুনিয়া ( আন্তাজেই )। পুতুলের মত সুন্দর একটি মেয়ে। ঠোঁটগুলো লিপ্টিক ছাড়াই লাল হয়ে থাকত। গোল জামাগুলোতে বেশ চমৎকার লাগত ওকে।



